দৌলতপুরে ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

0
74

নিজস্ব প্রতিবেদক : আজ শনিবার সকাল পৌনে ১১ টায় কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমানের নেত্রীত্বে একটি রেইডিং টিম অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে অভিযান চালিয়ে তৌহিদুল ওরফে তহুরুল (৩০) এর বাড়ি থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। তৌহিদুল ঐ এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

পুলিশ জানায়, এলাকায় ফেন্সিডিল ডিলার হিসাবে পরিচিত সফের মালিথার পুত্র শাহাবুল ইসলাম ওরফে সাবু দীর্ঘদিন ধরে নিজ বাড়ি ও পাশের তহুরুলের বাড়িতে ফেন্সিডিল রেখে চোরাকারবারি করে আসছিল বলে অভিযোগ ছিল। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আাসামী তহুরুল ও সাবু দৌড়ে পালিয়ে যায়। সাবুর বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা আছে।

এ ব্যাপারে সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আসামীরা পলাতক থাকায় আটক করা সম্ভব হয় নাই। তবে মাদক উদ্ধারসহ পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে এবং ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে দুইজনকে পলাতক আসামী দেখিয়ে দৌলতপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY