সাংবাদিকতায় সম্মাননা পেলেন এস. এম জামাল

0
51

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতায় সেরা ফিচার লেখক হিসেবে সম্মাননা পেয়েছেন এস. এম জামাল। বুধবার বিকেলে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে কুষ্টিয়ার সময়ের চেয়ারম্যান মিজানুর রহমান বিটুর সভাপতিত্বে ও কুষ্টিয়ার সময়ের প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনি’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাকে সম্মাননা স্মারক তুলে দেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। সাংবাদিকতার মানুষ এস এম জামাল সাংবাদিকতার পাশাপাশি মৌবন ‘প্রিন্টিং এন্ড প্যাকেজিং’ এর প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে জড়িত এস এম জামাল। ২০০৩ সালে বৃহত্তর কুষ্টিয়া থেকে প্রথম প্রকাশিত দৈনিক পত্রিকা বাংলাদেশ বার্তা পত্রিকার মাধ্যমে এস এম জামালের লেখালেখি শুরু। এরপর ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন দৈনিক সময়ের কাগজ। পরবর্তীতে আবার দৈনিক বাংলাদেশ বার্তা পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। মাঝে  সত্যখবর পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতীয় দৈনিক আজকালের খবর, ইংরেজী দৈনিক ট্রাইবুন্যাল পত্রিকাসহ বাংলামেইল ২৪ ডট কম সহ বিভিন্ন অনলাইন পত্রিকার জেলা প্রতিনিধিত্ব করেন তিনি। তিনি নিজে স্বপ্ন দেখেন গ্রাম, শহর ও দেশকে নিয়ে। কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় সামনের দিকে। ইতোমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে গাদা গাদা সাফল্য। অল্প বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। ছাত্রাবস্থায় সাংবাদিকতা শখ তাকে পেয়ে বসে।ওষধের ব্যবসার পাশাপাশি চলছিলো সাংবাদিকতা। পরবর্তীতে সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছে তরুন এই সাংবাদিক। ইতিমধ্যেই সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বেশ কিছু সম্মাননা স্মারক তার ঝুলিতে রয়েছে। সুস্থ্যধারার, সুরক্ষিত এবং উন্নয়নকর্মী সাংবাদিকতায় বেশ কিছু প্রশিক্ষণ গ্রহণ করেছেন এই তরুন সাংবাদিক। কুষ্টিয়ার জনপ্রিয় অনলাইন পোর্টাল কুষ্টিয়ার সময় ডটকমের বিশেষ প্রতিবেদক এস এম জামাল সেরা ফিচার লেখক হিসেবে এই সম্মাননা লাভ করেন। প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা বলেন, কুষ্টিয়ার সময়ের প্রকাশনা উৎসব উপলক্ষে কুষ্টিয়াতে যেন সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। এটা আমাদের জন্য চরম পাওয়া। কুষ্টিয়ার সময় পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা খুব বেশিদিনের না হলেও পত্রিকাটি কুষ্টিয়ার মানুষের হৃদয়কে জয় করে নিয়েছে। সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বিটু বলেন, আমরা কুষ্টিয়ার সময়ের মাধ্যমেই কুষ্টিয়াকে বিশ্বের বুকে তুলে ধরতে চাই। বিশ্ববাসী দেখবে কুষ্টিয়ার ঐতিহ্য ও সংস্কৃতি। সেজন্য কুষ্টিয়ার সময়ের সাথে জড়িত সাংবাদিক ও লেখকদের প্রতি দুই মাসের পারফরমেন্স কাউন্ট করে তাদেরকে সম্মানিত করা হচ্ছে।

LEAVE A REPLY