দৌলতপুরে ৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস অাটক

0
178

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৮ কেজি গাঁজাসহ ঢাকা মেট্রো চ-৫১-৩০৬৭ নাম্বারের একটি মাইক্রোবাস অাটক করেছে দৌলতপুর থানা পুলিশ।তবে এঘটনায় কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের এস আই গৌতম কুমার মন্ডল,এস আই শরিফুল ইসলাম,এ এস আই অাশরাফুজ্জান,এ এস আই অাসাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বড় বাজার মোড়ে বেরিকেট দিলে মাইক্রবাসটি পুলিশের বেরিকেট কারিয়ে পালিয়ে যাই।পরে পুলিশ ধাওয়া করে হিসনাপাড়া এলাকা থেকে ৮ কেজি গাঁজসহ মাইক্রোবাসটি কে অাটক করে।তবে তখন গাড়ী চালকসহ গাড়ীতে থাকা সবাই পালিয়ে যাই।

এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্‌ দারা খাঁন পিপিএম সাংবাদিকদের জানান ৮ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস অাটক করা হয়েছে,এব্যাপারে দৌলতপুর থানায় মাদক অাইনে একটি মামলা করা হয়েছে। মামলা নং ৭।

LEAVE A REPLY