খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া) থেকে : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তর পাড়া গ্রামের আকুল মন্ডলের ছেলে কৃষক আব্দুল লতিফের উঠতি প্রায় এক বিঘা জমির পটল ক্ষেতের গাছ কর্তন করেছে দূর্বৃত্তরা। জানাগেছে ১০ মে বৃহস্পতিবার রাতে এলাকার দূর্বৃত্তরা কৃষক আঃলতিফের উঠতি পটলের ক্ষেতের গাছ কেটে দিয়েছে, এ ঘটনায় কৃষকের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এ ব্যাপারে কৃষক দৌলতপুর থানায় একটি জিডি করেছে যার নং ৪১৭, তারিখ-১১.০৫.১৮।

















