দৌলতপুরের ধর্মদহ কমিউনিটি ক্লিনিকে ডাক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

0
639

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ১১ নং আদাবড়ীয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দূনীতির অভিযোগ। কমিউনিটি ক্লিনিকে সমাজের সর্ব স্তরের জনগণ সেবা নেয়ার জন্য আসে। সেবা দেয়ার জন্য একজন সি, এইচ, সি, পি নিয়োজিত রয়েছে। গ্রামের মানুষের সরলতার সুযোগ পেয়ে কমিউনিটি ক্লিনিকের ডাঃ আঃ সালাম সাধারণ মানুষের সাথে প্রতারনা করছে বলে এলাকাবাসীর অভিযোগ। ধর্মদহ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে- শহিদুল, আলীম উদ্দিনের ছেলে- আশরাফুল, সান্টুর স্ত্রী- সুমারন, বাদলের স্ত্রী- রনজোনা, মৃত ছুরাতের স্ত্রী-ফুলজান, মৃত ছাকিম উদ্দিনের ছেলে-খামেজ, মৃত দবির উদ্দিনের ছেলে- নবির উদ্দিন জানান, আমরা ঠিক মত ঔষধ পাই না, সে সুধু নিজের ঔষধের দোকান নিয়ে ব্যাস্থ থাকে। কখনোও আমরা সমস্যা নিয়ে আসি আমাদের সাথে ব্যাবহার ভাল করেনা এবং বলে কালকে আসেন। পরদিন আসলে বলে আজ ঔষধ নাই বিকেলে আমার দোকানে আসেন ঔষধ পেয়ে যাবেন। দোকানে গেলে সরকারী ঔষধ আমরা টাকা দিয়ে ক্রয় করতে হয়। সরকারী ঔষধ টাকা দিয়ে কিনে খেতে হবে, এর বিরুদ্ধে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠেছে। উক্ত ওয়ার্ডের ইউ পি সদস্য নান্টু জানান, আমি এর আগে শুনেছি তবে নিজের চোখে দেখিনি এখন সাধারণ মানুষ ক্লিনিকের ভিতরে ডাঃ আঃ সালামের সামনে সব বলছে শুনে আমি অবাক, এরাকার মানুষ নিয়েই আমাদের চলা ফেরা তারা যা বলছে অবশ্যই এটা সত্য। এলাকাবাসী জানান, এর আগে রতনা নামে একজন কর্তব্যরত চিকিৎসক তিনি থাকা কালিন কেউ ঔষধ পায়নি এমনটি শোনা যায়নি বর্তমান মৃত আবু সুফিয়ানের ছেলে সি, এইচ, সি, পি,আঃ সালাম যে দিন থেকে এই ক্লিনিকে দায়িত্ব পেয়েছেন, সেদিন থেকে আমরা আর ঠিক মত ঔষধ পাচ্ছি না। এ বিষয়ে, টি,এইচ,এ ডাঃ অরবিন্দু পাল জানান আমি পূর্বে তার বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি, তবে এই অভিযোগে অভিযুক্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY