দৌলতপুরে বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলির দাফন সম্পন্ন

0
60

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহির মাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক ইদ্রিস আলি বিশ্বাসের দাফন সম্পন্ন হয়েছে। ১৪ মে সোমবার ভোর ৪ টায় উপজেলার ফিলিপনগর ইউপি’র বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইদ্রীস আলী নিজ বাড়ীতে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন(ইন্না —- রাজিউন) মরহুমের ৪ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ সোমবার বাদ জোহর বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ঘাতক দালাল কমিটির সভাপতি প্রয়াত এ্যাড: আজিজুর রহমান ( আক্কাসের) জ্যোষ্ঠ পুত্র এ্যাড: বায়েজিদ আক্কাস, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ্যাড: আহাসানুল আসগার হাসু, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধুরী জ্যেষ্ঠ পুত্র এমরান হোসেন কলিন্স চৌধুরী, বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন রাজনৈতীক দলের নেতৃীবৃন্দ ও এলাকার সর্ব শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন, জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়।

LEAVE A REPLY