পাঁচবিবিতে দুই দিনে ১৩ জন আটক

0
158

সাজেদুল ইসলাম টিটু পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে গত রবিবার ও সোমবার দুই দিনে ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী ৩ জন,মাদক সেবনকারী ৯ জন ও ওয়ারেন্টমূলে ১ জন। থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

আটককৃতরা হলেন উত্তর গোপালপুর গ্রামের সফর আলীর ছেলে হোসেন আলী, ধরন্দা ফকির পাড়ার মোকছেদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম,বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বানাইল গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে রনি মিয়া,একই গ্রামের সোহরাফের ছেলে স্বপন সরকার ও সামছুলের ছেলে শহিদুল ইসলাম, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম,অর্জুনের ছেলে অনিল চন্দ্র,বাবলু সরদারের ছেলে রায়হান সরদার,মধ্য দূর্গাপুরের আলতাবের ছেলে আমিনুল,উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের মৃত কাশেমের ছেলে রানা,বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের নাজিমদ্দিনের ছেলে রাশেদ খান,একই উপজেলার সাঁতাহার গ্রামের আফাজ উদ্দিনের ছেলে উজ্জল শাহ, নওগাঁ সদর সাহাপুরের রতন রায়ের ছেলে সঞ্জয় রায়। এছাড়া ওয়ারেন্ট মূলে উপজেলার কয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ওলিউজ্জামানকে আটক করা হয়েছে।
পাঁচবিবি থানার ওসি ফরিদ হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের ফলে মাদকসেবীরা আতঙ্কিত।

LEAVE A REPLY