দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দূর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মহিষকুন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দূল বারী। বক্তব্য রাখেন, দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক মো. ওয়াজেদ আলী ও মহিষকুন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাব হোসেন। শেষে মহিষকুন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

















