সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ১৬ কেজি গাঁজা সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জনাব মো: ফরিদ হোসেনের নের্তৃত্বে এসআই তোজাম্মেল ও এসআই মোস্তফা এবং অন্যান্য অফিসার ও ফোর্স সহ অদ্য ইং-২৯/০৫/২০১৮ তারিখ রাত্রী অনুমান ০৯:৩০ ঘটিকার সময় মোছা: নাজমীন (৩০) স্বামী-মো: মানিক মন্ডল সাং-মঠপাড়া, থানা-পাঁচবিবি এর বাড়ি থেকে সর্বমোট ১৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

















