মিরপুরে দুই সার-কীটনাশকের দোকানদারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

0
39

মিরপুর প্রতিনিধি : আজ সকালে কুষ্টিয়া মিরপুরে উপজেলার আমলা বাজারে অভিযান চালিয়ে সার কীটনাশকের দোকানে বিক্রয়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে দুই ব‍্যবসায়ীর ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অভিযান পরিচালনা করেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম জামাল আহমেদ। জানা যায়, আমলা বাজারে সার ও কীটনাশকের দোকান পরিদর্শণ করে সার, বীজ, কীটনাশক বিক্রয়ের ক্ষেত্রে অনিয়ম পরিলক্ষিত হলে মোবাইল কোর্টের মাধ্যমে দুইজন দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম এস.এম জামাল আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম।

LEAVE A REPLY