চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অভিযান ॥ সাটারগান বাংলা মদসহ ফেন্সিডিল উদ্ধার

0
113

নিজস্ব প্রতিবেদক॥ চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অভিযানে সাটারগান, বাংলা মদসহ ফেন্সিডিল উদ্ধার করেছে। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সাহেব বাংলোতে পরিতক্ত্য অবস্থায় উদ্ধার করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারিনি পুলিশ।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশের এ এস আই রজিবুল হক,এ এস আই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সাহেব বাংলোতে অভিযান চালাই। এ সময় একটি সাটারগান, ১ বোতল ফেন্সিডিল ও দেড় লিটার বাংলা মদ উদ্ধার করে।

এ বিষয়ে মুঠোফোনে এ এস আই রজিবুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গতকাল রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাহেব বাংলোতে অভিযান চালাই। এ সময় অজ্ঞাত এক যুবক পালিয়ে যায়। পরে ওখানে পরিত্যক্ত  অবস্থায় একটি সাটারগান, এক বোতল ফেনসিডিল ও দেড় লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

LEAVE A REPLY