চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বধ্যভূমি অবমাননাকারী গ্রেফতার ॥ ৬ মাসের কারাদন্ড

0
391

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বধ্যভূমি অবমাননাকারী রাসেল পারভেজকে আলমডাঙ্গা থানা পুলিশ শহরের চন্দনা হোটেলের পাশ থেকে গ্রেফতার করেছে। শহরের চন্দনা হোটেলে ভ্রাম্যমান আদালতে রাসেলের ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর আলমডাঙ্গা বধ্যভূমিকে অবমাননা করে রাসেল পারভেজ একটি যৌন উত্তেজনাকর ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে গত ২১ অক্টোবর শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র ও সাম্প্রতিকী ডট কমের আয়োজনে এবং স্বয়ম্ভর লাইব্রেরির সহযোগীতায় স্বাধীনতা স্তম্ভ’৭১ চত্তরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর গত ২৩ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করলে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও আলমডাঙ্গা থানা পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে  থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের চন্দনা হোপেটেলের পাশ থেকে রাসেল পারভেজকে আটক করে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বকসিপুর গ্রামের ছামসুল হকের ছেলে রাসেল পারভেজ (২১) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, এসআই গফুর, এসআই আফজাল হোসেন, এসআই মহাব্বত আলীসহ সঙ্গীয় ফোর্স। তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY