মিরপুরে দপ্তর সংক্রান্ত দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

0
87

হাফিজুল ইসলাম,মিরপুর অফিস: মিরপুর উপজেলার বিভিন্ন দপ্তর সংক্রান্ত দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান’র কার্যালয়ে ৮টি দপ্তরের দাপ্তরিক বিভিন্ন কর্মকান্ডের মানউন্নয়ন ও সমাধান নিয়ে আলোচনা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার নাসরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা মৎস কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তামান্নাজ খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান রবিউল ইসলাম রবি, তালবাড়িয়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আব্দুল হান্নান, পোরাদহ ইউনিয়ন ৫নং ওয়ার্ড সদস্য সেলিম হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY