আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে সাংষ্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান

0
129

জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের বার্ষিক বার্ষিক পুরষ্কার বিতরনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান স্কুল চত্বরে সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি তোমাদের খেলাধুলা করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সুস্থ্য শরীর, সুস্থ্য মন অবশ্যই প্রয়োজন। সেজন্য ছাত্র-ছাত্রীদের লেখপাড়ার পাশাপাশি শরীর চর্চা ও খেলাধুলা অব্যাহত রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আল ইমরান, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আকবর আলী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেফডিল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ ইউসুফ আলী, পিয়ার মোহাম্মদ কচি, কলেজিয়েট স্কুলের শিক্ষক জুবরিয়া বেগম, মালেকা আরমান, সুমাইয়া মুক্তা, তনিমা আফরিন, বিকাশ চন্দ্র, তনিমা রুমা, সাবরিনা লিমা, জুয়েল রানা, পিংকি বিশ^াস, ডালিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত পরিচালনা করেন ওস্তাদ রেজাউল করীম। নৃত্য পরিচালনায় ছিলেন শারলীনা লাইজু তমা। সবশেষে কৃতি শিক্ষার্তীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

LEAVE A REPLY