এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী ॥ বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার এ জীবনে আর ক্ষমতায় যাওয়া হবে না। তিনি এবং তার দল দুর্নীতি গ্রস্থ। তার শাসনামলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যম্পিয়ান হয়েছিল। দেশের জনগণ তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি আজ সোমবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন। ২২ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া যুবলীগের সম্মেলনে তিনি আরো বলেন, এতিমের টাকা আর্ত্মসাৎ এর অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয় তত্ত্ববধায়ক সরকারের শাসনামলে। ১০ বছর মামলাটি আদালতে বিচারাধীন ছিল। স্বাক্ষী প্রমানের উপর ভিত্তি করে খালেদা জিয়ার ৫ বছরের জেল হয়েছে। এ রায়ে আওয়ামীলীগের কোন হাত ছিল না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও একজন দুর্নীতিবাজ। তার বিরুদ্ধেও দেশী-বিদেশী অনেক আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি হাওয়া ভবনে বসে দেশের সম্পদ লুট করেছেন। তার বিরুদ্ধেও হুলিয়া জারি রয়েছে। ভেড়ামারা উপজেলা যুবলীগের আহ্বায়ক আকরাম হোসেন শামীম এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপ-দপ্তর সমপাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–ুয়া, আওয়ামী যুবলীগের সাংগঠকি সম্পাদক আসাদুল হক আসাদ, দৌলতপুর ১ আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আক্তারুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌর মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য এ্যাড. সাইফুল ইসলাম রানা, রফিকুল ইসলাম চুনু, ধরমপুর ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান শাহাবুল আলম লালু, যুবলীগ নেতা মানিক মিয়া, আহাদুজ্জামান রানা, সোহেল রানা পবন, আমজাদ হোসেন, আব্দুল আজিজ, আনোয়ার হোসেন গামা প্রমূখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা যুবলীগের আহবায়ক আকরাম হোসেন শামীম কে সভাপতি এবং মানিক মিয়া কে সাধারন সম্পাদক হিসেবে নাম ঘোষনা করা হয়। এছাড়াও সহ সভাপতি হিসেবে যুবলীগ নেতা আহাদুজ্জামান রানা, আমজাদ হোসেন, আনোয়ার হোসেন গামা, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল রানা পবন এবং যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে আব্দুল আজিজ, এ্যাড. মারুফ বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সোহানুর রহমান সোহাগের নাম ঘোষনা করা হয়। ২২ বছর পর অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনে উৎসবের আমেজ বিরাজ করছিল যুবলীগ সহ আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে।


















