রনি আকন্দ কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার কালাই এম ইউ উচ্চ বিদ্যালয়ে বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত শান্তি শৃংঙ্খলার মধ্যে নির্বাচন শেষ হয়। এ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করে চেয়ার প্রতীকে ৬৭ ভোট পেয়ে শান্তিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সভাপতি নির্বাচিত হয়েছে। মাছ প্রতীকে ৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাতিয়র কামিল মাদ্রাসার শিক্ষক শামীম রেজা। কলস প্রতীকে ৭৮ ভোট পেয়ে মোলামগাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মোমিন পরিচালক নির্বাচিত হয়েছেন।

















