কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া কালেক্টর চত্বরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ৫টা ৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনা করা হয়। পরে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানান কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান ও পুলিশ সুপার এসএম মেহেদি হাসান। এরপর সকাল ৬টা ৫ মিনিটে মজমপুরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া করা হয়। এরপর কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা পুলিশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া ইউনিটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন এবং কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। শত শত স্কুল কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাসহ নানান পেশাজীবি মানুষের উপস্থিতিতে আনুষ্ঠাকিভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জেলা প্রশাসক মো. জহির রায়হান ও পুলিশ সুপার এস এম মেহেদী হাসান সালাম গ্রহন করেন। সকাল ৯টায় ষ্টেডিয়ামে সালাম ও কুজকাওয়াজ শেষে মুক্তিযোদ্ধাদের হাতে ফুল দিয়ে এবং উত্তরীয় পড়িয়ে সম্বর্ধিত করা হয়। জেলা প্রশাসক মো. জহির রায়হান ও পুলিশ সুপার এস এম মেহেদী হাসান মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া এবং গলায় উত্তরীয় পরিয়ে দেন। এর আগে ৫জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মননা হিসেবে স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মজমপুর গেটে বঙ্গবন্ধু ম্যুরালে শেষ হয়। বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পাঞ্জলি অর্পন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

















