কবিতা: বাদল দিনে
রচনা: আব্দুস সালাম অন্তর
গুরুম গুরুম মেঘ ডাকছে বৃষ্টি এলো ঐ,
বৃষ্টি এলো বৃষ্টি এলো বন্ধুরা সব কই।
বিলের ধাড়ে ঝেঁজি ডাকছে ডাকছে কোলা ব্যাঙ,
এক সাথে সুর তুলেছে ডাকছে ঘ্যাঙর ঘ্যাঙ।
ঝম ঝমিয়ে বৃষ্টি এসে খালবিল সব ভরে,
বন্ধুরা সব মিলে মিশে ভেলা বানিয়ে চড়ে।
গাছে গাছে কদম ফুলের মিষ্টি গন্ধ ভাসে,
ফুলের গন্ধে মুখরিত পরিবেশ টা থাকে।
আষাঢ় মাসে আকাশেতে কালোমেঘ ভাসে,
হিম শিতল বাতাসেতে গায়ে কাপন আসে।
হাটুরে রা হাটের শেষে গ্রামের পথ ধরে,
কাঁদায় মাখা পথ গুলোতে পা আটকে পরে।
সন্ধা হলে ঘড়ে ঘড়ে মাটির প্রদীপ জ্বলে,
ঠাকুমারা সব গল্পের ঝুলি তখন খুলে বসে।




















