প্রধান শিক্ষকের ছেলের লাশ পাওয়া গেলো হিসনা নদীতে

0
284

মো.নাজমুল হাসান নাহিদ,ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার হিসনা নদীতে এক স্কুল ছাত্রের লাশ পাওয়া গেছে।নিহতের নাম নিশাত (১৪)।নিহত নিশাত জগশ্বর এর ফুল কুঁড়ি স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল করিমের ছেলে।সে জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।পরিবার সূত্রে জানাগেছে যে নিশাত প্রতিদিনের ন্যায় গত কাল ও স্কুলে যাই এবং টিফিন এর সময় থেকে নিখোঁজ হয়।তাকে অনেক খোঁজাখুজি করা হয়।কিন্তু তাকে কোথাও খুজে পাওয়া যাই না।হঠাৎ আজ বিকাল ৪.০০ টার সময় জগশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে হিসনা নদীর পানিতে তার লাশ পাওয়া যায়।পরে স্থানীয়রা ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

LEAVE A REPLY