দৌলতপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

0
67

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শিমূল গাছ থেকে পড়ে ইয়াছিন আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছী গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, বৃদ্ধ ইয়াছিন আলী তার বাড়ি আঙিনায় শিমূল গাছে উঠে শিমুলের তুলা পাড়ার সময় হঠাৎ করেই সে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ইয়াছিন আলী একই গ্রামের মৃত খাতের আলী মালিথার ছেলে।

LEAVE A REPLY