পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৩

0
825

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট) থেকেঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে একই পরিবারের পিতাপুত্র সহ ৩ জনকে আহত করেছে প্রতিপক্ষ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনাটি ঘটে গত ৪ জুলাই উপজেলার রামনগর গ্রামে। জানা গেছে উপজেলার রামনগর ফকির পাড়া গ্রামের আনোয়ার হোসেন ও অাফজাল হোসেন দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে। এক পর্যায়ে আদালতে মামলা হলে দীর্ঘদিন পর আদালত থেকে ডিক্রী পায় আনোয়ার হোসেন। এরই প্রেক্ষিতে আনোয়ার হোসেন ও তার দুই ছেলে বিপু রহমান এবং টিপু সুলতান গত ৪ জুলাই সকালে জমিতে যায়। এ সময় প্রতিপক্ষ আফজাল হোসেন মন্ডল, আসলাম হোসেন, সেকেন্দার আলী (পালক ছেলে), আরিফুল ইসলাম, আজিজুল ইসলাম,আসলাম হোসেনে স্ত্রী ছাবিনা খাতুন,সেকেন্দার আলীর স্ত্রী মর্জিনা বেগম,আফজাল হোসেনের স্ত্রী আসমা খাতুন,আজিজুল ইসলামের স্ত্রী মারুফা বেগম,আরিফুল ইসলামের স্ত্রী শাপলা খাতুন দলবদ্ধ হয়ে রামদা,পশু কুড়াঁল,হাসুয়া,কোদাল, ক্রিজ,রড ও লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে আনোয়ার হোসেন ও তার দুই ছেলে গুরুতর আহত হয়। আহত আনোয়ার হোসেন ও তার ছেলে বিপু রহমানকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছোট ছেলে টিপু সুলতানকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হওয়ায় মাথার বিভিন্ন অংশে সেলাই দেওয়া হয়। খবর পেয়ে সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আনোয়ার হোসেনের স্ত্রী জিন্নাতুন নেছা বাদী হয়ে পাঁচবিবি থানায় ৮ জুলাই এজাহার দায়ের করেন। জিন্নাতুন নেছা বলেন,প্রতিপক্ষরা আমাদের বিরুদ্ধে আগেই থানায় মামলা দায়ের করেন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকার্তা আশরাফুল ইসলাম পিপিএম বলেন,দুপক্ষের লোকজন আহত হয়েছে। উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY