নিজস্ব প্রতিবেদক: সময়ের সাহসী সাংবাদিক এস.এম. সরোয়ার পারভেজ এর জন্মদিন আজ। তার পিতা মোঃ আশরাফুল ইসলাম একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাতা মোছাঃ নুরুন্নাহার লাভলী একজন গৃহিনী। পিতা মাতার ২ সন্তানের মধ্য এস.এম. সরোয়ার পারভেজ প্রথম সন্তান। তিনি পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ থেকে এইচ এস সি পাশ করে বর্তমানে কুষ্টিয়া সরকারী কলেজে অনার্স পড়ুয়া। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত নিউজ ২৪ লাইভ ডট নিউজ (অনলাইন) পত্রিকার সম্পাদক ও দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছে। এছাড়াও তিনি বিভিন্ন অনলাইনে লেখালেখি করেন। পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতাকে নেশা হিসেবে চালিয়ে যাচ্ছেন তিনি ।তার শুভ জন্মদিনে দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার সকল কর্মকর্তা, কর্মচারী ও কলাকুশলীরা তাকে অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে আগামীর দিনগুলোর জন্য শুভ কামনা করেন তারা।এদিকে এস.এম. সরোয়ার পারভেজ তার এ জন্মদিনে সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, বিপনন কর্মী, শুভান্যুধায়ী ও স্কুল, কলেজের সকল বন্ধুদের কাছে দোয়া কামনা করেছেন এবং বর্তমানে ও অতীতে সব সময় তার পাশে থাকার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

















