হাফিজুল ইসলাম: কুষ্টিয়ায় লেকচার পাবলিকেশন’র উদ্যোগে নকল রোধে পুস্তক মালিক সমিতির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লেকচার পাবলিকেশন লিঃ সকল বই নকল মুক্ত ঘোষনা করেন প্রধান অতিথি লেকচার পাবলিকেশন লিঃ এর এন্টি পাইরেসি এন্ড মার্কেট ডেভেলপমেন্ট মেনেজার মারুফ হোসেন। মঙ্গলবার রাত ৮ টায় আর্টস ফিউশন রেস্তরায় বাংলাদেশ পুস্তক মালিক সমিতি (বাপুস) এর সকল সদস্যদের নিয়ে প্রীতি ভোজ অনুষ্ঠানে তিনি বলেন, যে কোন মুল্যে লেকচার পাবলিকেশন’র সকল বই নকল মুক্তকরন করা হবে। পুস্তক মালিক সমিতি সকল সদস্যদের প্রতি আহবান রেখে তিনি আরো বলে, এই নকল রোধ একা বা এক দিনে সম্ভব না আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন। এ সময় উপস্তিত থেকে নকল রোধ লক্ষে গঠন মুলক বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক মালিক সমিতি (বাপুস) জেলা শাখার সভাপতি খন্দকার রহমত আলী, সিনিয়র সহ- সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক মাহবুর রহমান (ফারুখ),সহ- সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, কোষাধক্ষ্য আবু দাউদ, সাহিত্য কোষ এর সত্বাধীকারী আরিফ হোসেন, লেকচার পাবলিকেশন লিঃ এর এন্টি পাইরেসি এন্ড মার্কেট ডেভেলপমেন্ট’র এক্সিকিউটিভ রাশেদুল ইসলাম সহ সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।

















