দৌলতপুরে পুকুরে বিষ প্রয়োগে ৪ লক্ষ টাকার মাছ নিধন

0
108

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে বিষ প্রয়োগে ৪ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। পূর্ব শত্রুতা মূলকভাবে সোমবার রাতে উপজেলার মহিষকুন্ডি বাজার সংলগ্ন জুয়েল হোসেনের পুকুরে দানাদার বিষ প্রয়োগ করে এ মাছ নিধন করা হয়। ক্ষতিগ্রস্থ মাছ চাষী জুয়েল হোসেন ও স্থানীয়রা জানান, ওইদিন রাতে পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কতিপয় দূবৃর্ত্ত তার পুকুরে দানাদার বিষ প্রয়োগ করে। এরফলে প্রায় দেড় বিঘা আয়তনের পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ মরে ভেষে উঠে। এতে প্রায় ৪ লক্ষা টাকার মাছ মরে নষ্ট হয়েছে বলে মাছ চাষী জুয়েল হোসেন জানান। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

LEAVE A REPLY