সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি (জয়পুরহাট)থেকেঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে বাস করেন ১১৫ বছর বয়সের ইছাহাক আলী আকন্দ। জাতীয় পরিচয় পত্রে তার জন্ম সাল ১৯০২ ইং। তিনি এখনো চশমা ছাড়া পুথি পড়তে পারেন। তার সঙ্গে কথা বলে জানা যায় ১৯১৩ সালের বন্যার সময় তিনি শিশু কাল অতিক্রম করছিলেন। কেরামত আলী আকন্দের পুত্র ইছাহাক আলী আকন্দ (১১৫) চার সন্তানের জনক। দুই ছেলে ও দুই মেয়েকে রেখে ইছাহাক আলী আকন্দের স্ত্রী মমিজন ২০০৩ সালে ইন্তেকাল করেন। বর্তমানে ছেলে মেয়ে নাতী নাতনীদের নিয়ে জীবন-যাপন করছেন তিনি। এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি বলছিলেন,তার চাওয়া পাওয়ার কিছু নেই। এখন শধু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চায়। সবার নিকট দোয়া চেয়েছেন তিনি।

















