খোকন,দৌলতপুর থেকেঃ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গত শনিবার সকাল ১১ টার সময় জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা সহ অত্র স্কুলের নবিন ছাত্রদের বরন এবং এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর থানা অফিসার ইনর্চাজ শাহ দারা খান পি.পি.এম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-সভাপতি যুবলীগ কুষ্টিয়া জেলা শাখার রবিউল ইসলাম। সংবর্ধীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান- হাজী রবিউল ইসলাম ও জেলা পরিষদের সকল সদস্য। আরও উপস্থিত ছিলেন, দৌলতপুরের সকল ইউ পি চেয়ারম্যান গণ, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেজাউল হক (এম.পি), ফিরোজ আল মামুন, হাজি রবিউল ইসলাম, রবিউল ইসলাম, মহিউল হক। অনুষ্ঠান শেষে অত্র স্কুলের স্কুল শিক্ষক/ শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের ডিজিটাল হাজিরার শুভ উদ্বোধন করেন।

















