দৌলতপুরের ভেড়ামারার দিব্যধামে সাধু সঙ্গ অনুষ্ঠিত

0
89

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নিভৃত পল¬¬ী ভেড়ামারা গ্রামের রওশন সাধুর দিব্যধামে অনুষ্ঠিত হয়েছে সাধু সঙ্গ। রবিবার বিকেলে সাধুদের আগমনে দিব্যধাম পরিপূর্ণ হয়ে উঠলে সেখানে বসে সাধুদের ভাবের হাট। সন্ধ্যায় সাধুদের আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে দিব্যধামের ২৯তম সাধু সঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘পাবিরে অমূল্য নিধি বর্তমানে, সহজ মানুষ ভজে দেখ্নারে মন দিব্য জ্ঞানে’ অথবা ‘চাতক স্বভাব না হলে .. অমৃত মেঘেরও বারি’ লালন সাঁইজির এমন সব আধ্যত্মবানী পরিবেশনে গাম্ভীর্যে পরিপূর্ন হয়ে সাধু সঙ্গস্থল এবং তা চলে গভীর রাত পর্যন্ত। এতে যোগ দেন দেশ বরেণ্য শিল্পি সরকার অমিরুল ইসলাম ও বাউল শিল্পিবৃন্দসহ সাধুগণ। গতকাল সোমবার বিকেলে পূর্ন সেবা গ্রহনের মধ্য দিয়ে শেষ হবে দু’দিন ব্যাপী সাধু সঙ্গ।

LEAVE A REPLY