এস এম জামাল : কুষ্টিয়ার কম্পিউটার স্পেস ইন্সটিটিউটের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রনির কত ৩৫তম জন্মদিন আজ।
তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে কুষ্টিয়ায় দীর্ঘদিন ধরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
রনি ১৯৮৩ সালের আজকের এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নগর সাওতা গ্রামের দাদার বাড়ীতে জন্ম গ্রহণ করেন।
রনির বাবা রফিকুল ইসলাম। তিনি পল্লী চিকিৎসক হিসেবে এলাকায় বেশ সুনাম রয়েছে।
তার মা শামসুন্নাহার গৃহিনী হিসেবেই জীবন যাপন করছেন।
জাহিদুল ইসলাম রনি বিবাহিত। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার তার।
জন্মদিন উপলক্ষে তিনি তেমন কোন আয়োজন না করে পরিবারের সাথে সময় কাটিয়েছেন।
তার জন্মদিন নিয়ে নানান কথা প্রসঙ্গে উঠে আসে তরুনদের আইডল রনির পেছনের কথা।
স্কুলজীবন থেকেই কম্পিউটার সম্পর্কে ভালো লাগা থেকেই চিন্তাচেতনা ধ্যান-জ্ঞান সবই যেন কম্পিউটার। তার ভাষ্যমতে অন্যরা যদি পারে আমি কেন পারবো না। সেই থেকে শুরু।
তার ভাষ্যমতে, ডিজিটাল বাংলাদেশ গড়তে ডিজিটাল শিক্ষার প্রয়োজন। আর তাই এই ধারাকে বাস্তবায়ন করতেই ২০০২ সালে এ্যাপটেক ওয়ার্ল্ডওয়াইড এরিনা মাল্টিমিডিয়া থেকে তিন বছর ধরে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করি। পরে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কম্পিউটার সাইন্স সম্পন্ন করি।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তে বাংলাদেশের প্রথম টিভি কাটুর্ন মজার মজার গল্প প্রচার হতো। সেটি আমি নিজেই তৈরী করেছিলাম। পরবর্তীতে বেক্সিমকো আইটিতে কর্মরত ছিলাম।
এরপর ড্যাফোডিল স্কিল ডেভেলপমেন্ট কলেজের আইটি বিষয়ক শিক্ষকতা শেষে পরবর্তীতে ২০০৯ সালে ঢাকার গুলশানে কম্পিউটার স্পেস ইন্সটিটিউট নামের প্রতিষ্ঠান চালু করি। সেখানে প্রশিক্ষণের পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট এর কার্যক্রম চালু করা হয়।
২০১২ সাল “ডিজিটাল শিক্ষা গ্রহন করি, নিজের জীবন নিজে গড়ি”, এই স্লোগানকে বুকে ধারণ করে কুষ্টিয়ায় প্রতিষ্ঠা করা হয় কম্পিউটার স্পেস ইন্সটিটিউট। পরবর্তীতে ২০১৪ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। প্রতি বছর এই প্রতিষ্ঠান হতে অসংখ্য শিক্ষার্থীরা কম্পিউটার এর কারিগরি শিক্ষা বোর্ড এর বিভিন্ন ট্রেড কোর্স সহ তিনমাস ও ৬মাস মেয়াদি বিভিন্ন সর্ট কোর্স এ প্রশিক্ষন নিয়ে তাদের ভাগ্য তথা দেশের উন্নয়নের জন্য দেশে বিদেশে কাজ করে প্রতিষ্ঠানটির নাম উজ্জল করে যাচ্ছে।
তথ্যপ্রযুক্তিখাতে অবদান রাখায় বিভিন্ন সময়ে পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি।

















