কবিতা : স্বাধীনতা —- রচনা : সাজেদুল ইসলাম টিটু

0
38
কবিতা : স্বাধীনতা —– রচনা : সাজেদুল ইসলাম টিটু

স্বাধীনতা,
তোমাকে চেয়েছিল বাংলার
আপামর জনগন সবিনয়ে,
তোমাকে পেয়েছি আমরা
অনেক ত্যাগের বিনিময়ে।

স্বাধীনতা,
তুমি ছিনিয়ে নিয়েছ কত
ভাইয়ের মুল্যবান প্রান,
তুমি শত সহস্র মা বোনের
ইজ্জতের প্রতিদান।

স্বাধীনতা,
তুমি কি আহাজারি শুনতে
পাচ্ছ সন্তান হারা পিতামাতার,
নামে নয় কর্মেই প্রমান কর
তুমি আমাদের সবার।

স্বাধীনতা,
তুমি আমাদের বহু কাংখিত
অমূল্য সাধনার ধন,
তোমাকে পাওয়ার আনন্দে
আত্মহারা আমাদের মন।

স্বাধীনতা,
থাকবে তুমি আছে যতদিন
সোনার বাংলাদেশ,
তোমাকে কেড়ে নিয়ে কেউ
যেন না করে নিঃশেষ।

LEAVE A REPLY