কবিতাঃ হৃদয়ের দাবানল
রচনাঃ শাহজাহান মমজুমদার
আমার হৃদয়ে আছে
অশ্রু ঝরার একটি নদী,
পিনপিনে ঢেউ তুলে
চলছে নিরবধি জীবন।
চোখের জলে মনের আলো
নিভিয়ে টলমলিয়ে ওঠে।
তারই টানে দুচোখে টপটপ করে
দাবানলে অশ্রু ঝড়ে।
মনের সুরে হৃদয়ের মাঝি
গায়যে বিরহের গান,
সুর শুনিয়া হৃদয়ের ব্যথা
হারায় সুখের প্রাণ।
রাতের বেলা অন্ধকারে
হৃদয়ের নদীর জলে,
হৃদয়ের মাঝি গাইলে গান
টপটপে অশ্রু ঝরে।
বাঁচবো যতদিন দুচোখের দাবানলে
অশ্রুর মিশিল চলবে ততোদিন।
হৃদয়’ত হৃদয় শত বেদনার পরে ও
হাসে আর কাঁদে, কারো কথা কি শুনে।।




















