কবিতাঃ একটু ভালবাসা পেলে
রচনাঃ মোফাজ্জল হোসেন
একটু ভালবাসা পেলে-
নিজেকে অনেক বদলাব;
ভেঙে গড়ব,
দেরী করে ঘুমাব না, খুব ভোরে জাগব।
একটু ভালবাসা পেলে-
নিজেকে সামলে নেব ;
খুব বুঝাব,
অার অাফসোস করবনা, তোমাকেই শুধু ভালবাসব।
একটু ভালবাসা দিও-
যদি তোমার ভালবাসা পাই;
অার একটাও বিরহের গান লিখব না,
লিখব না কোন কষ্টের কবিতা,
কিংবা ট্রাজেডিক গল্প অথবা নাটক,
শুধু হয়ে রব তোমার সমর্থক।
একটু ভালবাসা দিও-
যদি ভালবাসা দাও;
অামি ভুলে যাব সব নষ্ট অতীত,
সাজাব নতুন ঘর,
অামি মেনে নেব তোমারই শাসন, সারা জীবন ভর।
একটু ভালবাসা পেলে-
নিজেকে খুব শাসাব;
সিগারেট ছোঁব না কোনদিন,
ছোঁব না তোমার অপছন্দের কোন কিছু,
স্রেফ তোমাতেই করব বাস,
যতদিন থাকে নিঃশ্বাস।
একটু ভালবাসা পেলে-
খুব কাঁদব;
তোমার মায়াজালে হারাব,
তোমাতেই সুখ খোঁজব।
প্রেয়সী, একটু ভালবাসা দিও-
ভালবাসা পেলে;
তোমাকে হাসাব, কষ্টে ভাসাব, ভালবাসব
খুব ভোর কিংবা গোধূলি বেলায় তোমাকেই শুধু ডাকব,
তোমাকেই পাশে রাখব।
একটু ভালবাসা দিও-
যদি ভালবাসা পাই;
অনন্তে হারাব,
পৃথিবীকে জানিয়ে দেব-
অামি ভালবাসা পেয়েছি,
শূন্যতা নেই অার,
জীবনের কাছে হারিনি, জিতেছি।
শুধু ভালবাসার বড্ড প্রয়োজন-
পৃথিবীর সব সুন্দর অায়োজন ভালবাসাকে ঘিরে,
ক্লান্ত পাখিও এর টানেই ঘরে ফিরে,
ফুল ফুটে, ঝড়ে বৃষ্টি
চাঁদ হাসে, সূর্যের মনোরম দৃষ্টি।
যদি ভালবাস-
তোমার চুলের সুবাস নিব নিত্যদিন,
বেণীতে গুঁজে দিব লাল গোলাপ,
অালতায় রাঙাব তোমাকে-
সত্যি বলছি, নয় কোন মিথ্যে প্রলাপ।
একটু ভালবাসা দিও-
শান্ত সকালে, ক্লান্ত দুপুরে, স্নিগ্ধ বিকেলে, নিঝুম রাতে।
ভালবাসা পেলে-
প্রত্যহ চিঠি লিখব তোমাকে, তোমার প্রশংসাতে।
সময়ের বাহুল্যতায় জীবনের বাড়াবাড়ি,
সুখ পরশ বুলিয়েছ তুমি মোহিনী নারী।
তোমার ভালবাসার কাছে পৃথিবী নগন্য-
দম্ভিত পুরুষ হেরেছে তোমাতো, তোমার ঐ হাসির জন্য।
একটু ভালবাসা দিও-
ভালবাসা পেলে নতুন সুর বাঁধব,অন্তঃমিল মিলাব;
শুধু তোমাকেই ভাবব,
তোমার স্মরণেই, তোমায় নিয়ে লিখে যাব অবিরাম কাব্য।




















