দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজেন মাধ্যমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক, সমন্বিত জেলা কার্য্যালয় কুষ্টিয়া- লুৎফর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান মইন উদ্দিন মহন, দুর্নীতি প্রতিরোধ কমিটি দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক আজমল ইসলাম, সহ কমিটির সকল সদস্য বৃন্দ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষক গন। উক্ত সভায় বক্তব্য রাখেন- আজমল ইসলাম, নজরুল ইসলাম, মজিবর রহমান, মইন উদ্দিন মহন, লুৎফর রহমান, ফিরোজ আল মামুন, তৌফিকুর রহমান। বক্তব্য শিক্ষক মজিবুর রহমান তার বক্তব্যে একটি পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন বাংলাদেশের ৩১৬ জন ব্যক্তি যদি দুর্নীতি না করে তাহলে আমরা দেশকে দুর্নীতি মুক্ত করতে পারবো, তিনি আরও বলেন আমি মনে করি, আমি একজন প্রধান শিক্ষক আমি যদি দুর্নীতি না করি তাহলে আমার বিদ্যালয়ের আর কেউ দুর্নীতি করতে পারবেনা। তিনি আরও বলেন শিক্ষক দের নিয়ে মতবিনিময়ের কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয়না। উপর মহল গুলতে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তাহলে ছিটা ফোটা দুর্নীতিতে দেশের কোন ক্ষতি হবে বলে আমার মনে হয়না, কারন আমি দুর্নীতি করলে ১০০ টাকা করব ১ কোটি টাকা নয় তাই আমি মনে করি আমাদের নিয়ে মত বিনিময় করা না করা মাত্র তার পরেও আমারা শিক্ষক আমাদের দায়িত্ব আছে। উক্ত সভাতে ভাইচ চেয়ারম্যান মইন উদ্দিন মহন বলেন শিক্ষক দের যিনি উপজেলা প্রধান তিনি তো দুর্নীতি সাথে জড়িত। শিক্ষক দের কি বলবো এক জন শিক্ষক কে এক বিদ্যালেয় থেকে অন্য বিদ্যালেয় বদলি হতে হলে ৫০ থেকে এক লাক টাকা ঘুষ দিতে হয়। তিনি আর বলেন আমি নিজে এক জন শিক্ষকের সুপারিশ করেছিলাম তার জন্য আমাকে বলা হয়েছিল আমি কত টাকা নিয়েছি। তখন আমি চ্যালেন্জ করেছি সবাই কথা না বলে চলে গেছে এই হল আমাদের অবস্থা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন নিজ নিজ স্থান থেকে নিজেকে সুধরানোর চেষ্টা করুন, আমি কি সেটা ভাবুন দুর্নীতি অনেকটাই কমানো সম্ভব আমাদের দেশ থেকে। মাধ্যমিকে নয় শিশুদের প্রাথমিক স্কুল থেকেই দুর্নীতি না করা সম্পর্কে শিক্ষা দিন তারা বুঝবে।

















