কবিতা: এমন হবে কি?
রচনা: তাহেরা মোন্নাফ
ভালোবাস আমায়?
কতটুকু,না দেখে, না ছুঁয়েও
ভালোবাসবে আমায়?
অনুভবের সীমানায় কড়া নেড়ে দেখো
পাও কি কোন স্পর্শ? কোন শিহরণ,
তবে কেন পাগল হও শরীরী ঘ্রাণে।
কেন বিচরণ করতে চাও দেহের অলি গলিতে?
ভালোবাসায় চাওয়া পাওয়া থাকেনা
থাকেনা হিসেবের জ্যমেতিক কোন ছক।
ঠোটের মৃদু কম্পনে নয়,না বলা ভাষায় খুঁজে নাও আমায়।
রঙবেরঙ্গের আদরের পশরা তো
সব পুরুষই করে,তুমিতো শুধুই পুরুষ নও
আমার অন্তরের বন্ধু,তবে কেন কামনার ডিঙ্গিতে ভাসাও মন।
স্পর্শের শিহরণে জাগে কামনা-বাসনা
আমিতো হৃদয়ে একেঁছি আলপনা।
বাহ্যিক আশর্ষণ মাড়িয়ে, এসো অন্তরে
ভাসাই প্রাণের খেয়া প্রেম সাগরে।
ছুঁয়ে দিয়ে নয়,অনুভবে মরি দুজনে
বেঁচে রবো জনম জনমে।




















