কোহিনূর আক্তার এর কবিতা ” বৈশাখ “

0
157

কবিতা: বৈশাখ 
রচনা: কোহিনূর আক্তার

বৈশাখ কি অপূর্ব রঙে সাজে
আমার না তোমাকে দেখতে মনটার
ভিতর উচ্ছ্বাসিত বাজে।
বৈশাখী তুমি হাজার অন্তরে নিত্যের
তালে এক দিগন্তের আনন্দের সুরের ভাষা ,
তোমারি অপেক্ষা করেছি ,বারোটা মাস
অপেক্ষা করেছে, লাল টকটকে রেশমি চুরি
খোঁপায় লাল বাহারি রঙের ফুল
আর হৃদয়ে সাজানো ভালোবাসা ।

বৈশাখ তুমি অপূর্ব , বাঙালি খাবারের তালিকা
মাটির থালা, পোড়া মরিচ, মৌ মৌ সুগন্ধি ইলিশ
ভাঁজা, আর কি মজা পান্তা ভাতে
কি অপূর্ব সারিতে সবাই খেতে বসে এক সাথে ।
বৈশাখী তুমি মেলায় বসো শত রূপের অঙ্গে
তাতে সবাই নিত্য করে প্রিয়তমা সঙ্গে ।

বৈশাখ তুমি অপূর্ব কন্ঠে ভেসে আসো
এক ঝাঁক গানে,
তারই সুরে দোলা দেয় উদাস মনটাও মানে ।
আজ আর হবে না আমার ঘরে ফেরা ,
অস্থির দৃষ্টি আনন্দে দিশেহারা মনটা দিচ্ছে তাড়া
কোথা হতে কোথা যাই ,
এতো ফুলের ছড়াছড়ি লাল হলুদ পাখির নাচে
ঢাকঢোলে তাল খুঁজে না পাই ।

বৈশাখী তুমি হাজার অন্তরে এক যুগের দোলা
তোমারই জন্য আমার হৃদয়ে
ভালোবাসার দ্বার চির খোলা।

 

LEAVE A REPLY