কোহিনূর আক্তার এর কবিতা “মহা-মহিমান্বিত শবে মেরাজ”

0
42

কবিতা: মহা-মহিমান্বিত শবে মেরাজ
         রচনা: কোহিনূর আক্তার

আজ এই রাতে তুমি রাসুল স্বগীর্য় বাহন বোরাকে
চেপে ঊর্ধ্বাকাশে গমন করে।
পাঁচ ওয়াক্ত সালাত হবে সন্ধি হলো নবী
তোমার বান্দার রহমতের দরে ।
তোমার নামের হরফে আমার হৃদয় কাঁপে
একাকিত্বে তারই নাম হৃদয়ে বারেবার জপে।
প্রথমে মদিনা মুনাওয়ারা,
তার পর সিনাই পর্বত ,
হজরত ঈসা (আ:) এর জন্মস্থান ‘বায়তে লাহম’
পলকেই জেরুজালেমের মসজিদুল আকসা ।

বিশ্বস্রষ্টার নভোমগুলের অপরূপ দৃশ্য দেখে
হয়েছে দয়াল নবী বিমোহিত হন ,
হে বিশ্বের মানুষ তোমরা আমারি আপন জন ।
আজকের এই মহা রজনীতে তুমি সাতটি আসমান
করেছো ভ্রমণ ,
করেছো দেখা কতো নবীদের সাথে ,
হজতর জিব্রাইলের সাথে বেহেশত- দোজখ পরিদর্শন
করলেন । একি মহিমা প্রভু আচমকা হৃদয়ে জাগে,
তুমি মহান, তুমি মহান, রহমত করো মোদের সকলের ।

 

LEAVE A REPLY