নিজস্ব প্রতিবেদক: “বাল্যবিবাহ নিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক পেয়েছে ১ নং প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার।
বুধবার সকালে, ইউনিসেফ এর সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের অায়োজনে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে “বাল্যবিবাহ নিরোধে শিশুদের সাথে সংলাপ” অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার সেরা চেয়ারম্যান নির্বাচিত করে আশরাফুজ্জামান মুকুল সরকারকে সম্মাননা প্রদান করা হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন অাক্তার।
স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: জহির রায়হান।
সংলাপের পাশাপাশি শিশুরা বাল্যবিবাহ বিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে।
সংলাপে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো: লোকমান হোসেন মিয়া।

















