সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষনে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে- আ.ক.ম মোজাম্মেল হক এমপি 

0
20
মিজানুর রহমান নয়ন,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা  আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, আমাদের সন্তানদের মধ্যে দেশ প্রেম গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষনে জন্য বিভিন্ন পদক্ষেপ  গ্রহণ করেছে।
বুধবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ২কোটি ৪৭লক্ষ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপে­ক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীনুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪( কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আব্দুর রউফ,বীর মুক্তিযোদ্ধা মুন্সী আবু আহসান বরুন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মুনসুর মজনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌর মেয়র সামছুজ্জামান অরুন প্রমুখ।
সহকারি কমিশনার (ভূমি) কুমারখালী মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এর আগে বিকেল ৫টায় মন্ত্রী পৌরসভাস্থ মুক্তিযোদ্ধা কমপে­ক্স আঙিনায় পৌঁছালে কুমারখালী-খোকসাবাসীর পক্ষ্যে
এমপি আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ কুমারখালী শাখা ও সহযোগী সংগঠনের পক্ষ্য থেকে  ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
স্থানীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে কমপে­ক্স আঙিনায় বঙ্গবন্ধু পথিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন এবং কমপে­ক্সের শুভ উদ্বোধন ঘোষণা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY