কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” প্রতিপ্রাদ্য বিষয়ে আজ শনিবার ২৮ এপ্রিল, ২০১৮ খ্রি. তারিখে উপজেলা প্রশাসন, কুমারখালীর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত র্যালি ও আলোচনা সভায় জনাব মো: শাহীনুজ্জামান, উপজেলা নির্বাহ অফিসার, কুমারখালীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, কুমারখালীসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক/শিক্ষার্থীগণ ও সাংবাদিকবৃন্দ।
















