কুষ্টিয়া প্রতিবেদক: রোটারী ক্লাব অব কুষ্টিয়া ওয়েষ্ট ও সেন্ট্রাল যৌথ মমতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোটারি ডিষ্ট্রিক্ট গভর্নর এফ এইচ আরিফ আনুষ্ঠানিকভাবে
রোটারি ক্লাব অব কুষ্টিয়া পরিদর্শন করেন।
এ উপলক্ষে বিকেল ৫টায় দিশা টার্কে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ক্লাবের প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারী আহম্মদ আলী, সেক্রেটারী ইলেক তারিকুল হক তারিক, পাষ্ট প্রেসিডেন্ট জিল্লুর রহমান,
রোটারী ক্লাব অব কুষ্টিয়া সেন্ট্রালের সভাপতি ওয়ারেশ আলী, নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রোটারী ক্লাবের দুই গ্রুপের কর্মকান্ডের ভুয়সি প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড অব্যহত রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

















