কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কতৃক গৃহিত উন্নয়ন কার্যক্রমে বাউল সম্রাট লালন একাডেমী পরিদর্শন করেছেনবেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মহিবুল হক।শনিবার সকালে তিনি এসব কার্যক্রম পরিদর্শন করেন।পরে লালন একাডেমীর শিল্পীদের সমন্বয়ে লালন সঙ্গীত পরিবেশন করা হয়।এসময় সচিবের সহধর্মীনি (সদ্য অবসর নেওয়া সচিব) সৈয়দা আফরোজা বেগম, যুগ্ম সচিব আবুল মুনসুর, জেলা প্রশাসক মো. জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান হাবিবসহ লালন একাডেমীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আমরা অনেকেই বাউল গান খুব পছন্দ করি।অভিব্যক্ত প্রকাশ করতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মহিবুল হক বলেন, দিনশেষে হলেও কর্মব্যস্ততার পরে একটু গান শুনে মনটাকে প্রফুল্ল করে রাখি। শিল্পীরা অনেক বড় মাপের এবং বড় মনের মানুষ উল্লেখ করে তিনি বলেন, মাঠে ঘাটে যারা এ গান ধরে রেখেছে এটা মন থেকে ধরে রেখেছেন। এজন্য শিল্পীদের ধন্যবাদ জানান।এসব শিল্পীসহ লালন একাডেমীতে পর্যটকদের আগমণে যা যা করনীয় তাই করা হবে।

















