প্রেস বিজ্ঞপ্তি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর রামচন্দ্রপুর গোরস্থান কমিটির অর্থ আত্মসাতের ঘটনার সংবাদ প্রকাশ করায় ও হাতেনাতে জনসমক্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহবুল আলম লালুর উপস্থিতিতে উক্ত গোরস্থান চত্বরে গতকাল রোববার বিকেল ০৫.০০ ঘটিকার সময় আয়োজিত শালিস বৈঠকে দূর্নীতির তথ্য প্রকাশ করে বক্তব্য রাখার সময় গোরস্থান কমিটির প্রভাবশালী লোকজনের ইন্ধনে মৃত সাহাজ উদ্দিন মেম্বার এর পুত্র নয়ন ও রফিকের পুত্র বিপ্লব কুষ্টিয়া টাইম টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান সোহেলকে লাঞ্চিত করার প্রেক্ষিতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব, ভেড়ামারা উপজেলা শাখার আহ্বানে গতকাল রাত ০৮.০০ টায় ভেড়ামারা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক জরুরি বৈঠক ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এসএম আবু উবায়দা আল মাহাদী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কমল ও জাহিদ হাসান, প্রচার সম্পাদক মোহন ইসলাম, কোষাধ্যক্ষ হালিম আহাম্মদ, দপ্তর সম্পাদক মিলন আলী, সদস্য আরিফুল ইসলাম ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান সোহেল বক্তব্য রাখেন। সভায় সাংবাদিক লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সম্বলিত প্রস্তাব কার্যবিবরণীতে গৃহীত হয়েছে।
Home অপরাধ ও দুর্নীতি সাংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনায় ভেড়ামারা রিপোর্টার্স ক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত
















