কবিতাঃ সুযোগ
রচনাঃ নাজমে আরা
ধরো ধরো,ওকে মারো
মেরে মেরে ওকে
জেলখানাতে ভরো,
ছিড়ে দাও ওর কান
ওর নেই লাজ লজ্জা
নেই মান সন্মান।
থামো থামো
মেরো না ওকে
করো না ওকে আর
আঘাত অপমান।
ওতো অসহায় এক
দুখিনী মায়ের সন্তান।
বাবা তার নিরুদ্দেশ
সয্যাশায়ী মা
নিতে পারছে না
ভালো করে নিশ্বাস।
অনাদরে অবেলায়
কেটেছে ছেলেবেলা
পেট ভরে পায়নি
খেতে দু বেলা
ধনবান, সমাজপতি
তোমাদের হাতে ধরি
অনুরোধ করি,
শাস্তি ছাড়া করো ওর
অন্য কোন গতি।
ওর জন্য হতে পার
তুমি হাজী মোহসিন
যে হাতে পেয়েও
চোরকে দেয়নি শাস্তি
দিয়েছে উপদেশ
করেছে অর্থ দান।
তাতেই তো চোর হয়েছে
ভালো,আর পেয়েছে
নতুন জীবনের সন্ধান।
হাজী মুহসীন হয়ে গেল
স্মরণীয় উদাহরণ।
দাও করে সুযোগ
খাবে করে কাজ
খুধার জ্বালায়ই তো
ওরা হয়েছে
চোর ছ্যাচ্চড় চাঁদাবাজ।




















