কবিতা: ওরা নাকি আমায় ভালোবাসে
রচনা: কোহিনূর আক্তার
ওরা আমায় ভালোবাসে
তাই চুপ করে আঁধারে কাছে আসে ।
ওরা সুযোগ পেলে বিধবার আঁচল ধরে টানে ।
ওরা রঙ্গ মহল বানায় সেখানে ও নর্তকী আনে ,
ওরা আমায় ভালোবাসে ,
দাদন চিবিয়ে চাবুক কষার তন্দ্রে বসে ।
ওরা আমার বুকে কামনার দৃষ্টি ঘষে ,
ওরা আমায় ভালো,,বাসে ।
যুবতীর দেহের গন্ধে লুটের হায়নারা বসে,
মহা কাব্যের মহা নায়ক সাধ নিরসনে আসে ।
তবে কি আমি সবার উদ্ধে বিষাদের আকাশে ?
ওদের বিকৃতি ভেটকা গন্ধ উড়ে ধ্বংসের বাতাসে।
ওরা আমায় ভালোবাসে
ওরা আমার বস্ত্রহরণে উচ্ছাসে আসে ,
আমার শরীরের বীর্যে ফেলে ফসল খোঁজে
দেহ থেকে দেহ আসে সেও রক্তাক্ত হয়ে
বিষাদে ভাসে ।
ওরা আমায় ভালোবাসে,,,,




















