পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

0
39

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ডেবিট তপ্ন (৩২) উপজেলার কড়িয়া মিশন (পশ্চিম কড়িয়া) গ্রামের অনিল তপ্নের পুত্র।

তদন্তকারী এস,আই মোকলেছুর রহমান জানান,নিহত ওই যুবক সকালে বাড়ি থেকে বের হয়ে মাঠে কচুঁর জমি দেখতে যায়। এসময় বজ্রপাতে তার শরীরের কিছু অংশ ক্ষত ও হাত পায়ের লোম পুড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

LEAVE A REPLY