সাজেদুল ইসলাম টিটু পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে সুধিজন এবং কমিউনিটি পুলিশিং সদস্যদের সঙ্গে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও ওপেন হাউস-ডে অনুষ্টান সীমান্তবর্তী চেঁচরা মোড়ের হাটে আজ বুধবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট পুলিশ সুপার(এসপি) মো: রশীদুল হাসান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো:সাজ্জাত হোসেন।
বক্তৃতা করেন ওসি(তদন্ত)মো:আবু বকর সীদ্দিক,বাগজানা ইউপি চেয়ারম্যান মো:নাজমুল হক,ধরঞ্জী ইউপি চেয়ারম্যান মো:গোলাম মোস্তফা,কমিউনিটি পুলিশিং কমিটির জেলা সদস্য সচিব নন্দলাল পার্সি,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মহীর উদ্দিন মন্ডল, বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী,বাগজানা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগজানা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন। আলোচনা অন্তে ওপেন হাউস-ডে অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার রশীদুল হাসান।
“অপরাধ প্রতিরোধে বইছে হাওয়া কমিউনিটি পুলিশিংয়ের বিরাট পাওয়া” লেখা সংবলিত ক্যাপ পরে বাগজানা ও ধরঞ্জী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত হন।

















