কাঠমিস্ত্রী জসিমের প্রতিভার বিকাশ
কবিতা: স্বশিক্ষা
রচনা: জসিম উদ্দীন
ঐ দেখা যায় পাঠাগার
ঐ খানেতে চল,
আমরা গিয়ে বই পড়িব
তরুণ-তরুণীর দল।
জ্ঞানের মশাল জ্বালিয়ে আছে
ঐ যে পাঠশালায়,
ঐ মশালের আলোয় অন্ধ
জ্ঞান প্রদীপ জ্বালায়।
বই পড়ার বিকল্প নাই
শনো সকলজনে,
শিক্ষায় আনন্দ আছে
নিরানন্দ নাই মনে।
পাঠ্য কি অপাঠ্য বইয়ের
বাচবিচার নাই,
হাতের কাছে যে বই পাব
পড়ে নিতে চাই।
প্রতিদিনের পেপার পড়ব
পড়ব ঠোঙা বাদামের,
ঝাল মুড়ির ঐ ঠোঙাও পড়ব
মোড়ানো কগজ ঐ আমের।
সাদা কাগজের পড়ব কি আর
তাইতে গেল বাদ,
যদি কিছু থাকতো লিখা
পড়েই নিতাম সাদ।
শিক্ষা নিয়ে মাতামাতি
করব মোরা সবাই,
স্বশিক্ষায় সুশিক্ষায়
জাতি গড়তে চাই।




















