কবিতাঃ ঠুনকো ভালবাসা
রচনাঃ তারিকুল ইসলাম তারিক
ঘরে ফিরতে হবে তাই ঘর বাঁধিনি;
কষ্টের খোরাকি হবো তাই তোমাকে ফিরাতে আর সাধিঁনি।
তুমি অপেক্ষাই আছো জেনেছি,
বাঁধা নেই তবু বিবেকের ডাক শুনেছি।
এতো সহজে উজাড় করে দিলে নিজেকে!
তাইতো বার বার বাধ সেধেঁছিল বিবেকে।
নাটক আর নাটকীয় নগ্নতা,
নায়িকা তুমি আর নায়ক থেকে নায়কে মগ্নতা।
হাত বদলান পণ্য হয়ে; ঘর বদলী ঘরণি
ঠুনকো তোর ভালবাসা জানেই না ধরণি।




















