কবিতাঃ স্মৃতির পাতা
রচনাঃ রিতা ফারিয়া রিচি
সেদিন ছিল ঘামে ভেজা দুপুর
তোমার ঠোঁটে হরেক রকম কথা
অামি তোমার কথায় দিলাম সুর
কথায় ভালো সুর নাকি সব বৃথা৷
তোমার কথায় যেই সরেছি বাঁয়ে
হাতড়ে দেখি কান্নারা সব জড়ো
কেন এমন অাঘাত করো গায়ে
অহং বুঝি তোমার থেকেও বড়!
তুমি কিন্তু বড্ড বেশিই বলো
অামার কেবল শুনেই যেতে হয়
মিটিয়ে নিই অামরা এবার চলো
প্রেমে পড়া তোমার অামার নয়৷
কাকে বলি কে শোনে কার কথা
সবার কি অার সব জ্ঞান-ই থাকে
নিজের মতোই চলছে যথাতথা
কথা তবু ভাসিয়ে দিই তার বাঁকে৷




















