কবিতাঃ অভিসার
রচনাঃ আইরিন সুলতানা আইভি
চুপি চুপি
আমি নিশি পথ ধরে
অভিসার কলঙ্কিনীর বোঝা বয়ে
প্রণয় অনলে জ্বলেপুড়ে
এই এসেছে তোমার পদ্মরূপী!
মরি মরি
একি করো?লাজে মরি!
পা’য়ে ধরি মোর অঞ্চল দাও ছাড়ি!
নইলে ভাব ছেড়ে হয়ে যাবে আড়ি
সঙ্গে তোমারি।
আমি বিধুবালা
কতো কথা রয়েছে হৃদয়ে জমা
মুখোমুখি বসি আজ বলিবো তোমা;
তোমা পেয়ে প্রিয় চিত্তকাননে ফুটিছে ফুল সাতরঙা
সাত জনমের তুমিই শঙ্খমালা।
হায় হায়!
সর্বনাশ বুঝি ঘটিলো আজি;
মগ্ন প্রেমালাপে কখন গেছে যামিনী কাটি,
গাঁয়ের মানুষ ঐ উঠিছে জাগি,আহারে ধায় পশুপক্ষী
হায়!জাতকুল মান সবই বুঝি যায়!




















