সোহাগ হকের কবিতা “হৃদয়ে বাংলাদেশ”

0
48

কবিতাঃ হৃদয়ে বাংলাদেশ
রচনাঃ সোহাগ হক

হৃদয়ের মাঝে লেখা একটি নাম,
কেনা যাবে না যা হাজার দিয়েও দাম..
যার প্রতি ভালোবাসা হৃদয়ে অশেষ,
সে যে সবার প্রিয় বাংলাদেশ।

সোনার জমিতে সোনার ফসল ভরা,
আকাশ, বাতাস, নদী সমূদ্র মন কাড়া..
রুপে গুনে যার তুলনার নাইকো শেষ,
সে যে সবার প্রিয় বাংলাদেশ।

মন মাতানো চোখ ধাঁধানো গ্রাম,
চারিদিকে যার সৌন্দর্য অভিরাম..
ভাটিয়ালি জারি সারি গানের দেশ,
সে যে সবার প্রিয় বাংলাদেশ।

যে দেশের মানুষ এক মাটি দিয়ে গড়া,
হৃদয়ে যাদের দেশপ্রেমে ভরা..
যে দেশ ছেড়ে যেতে চাই না পরদেশ,
সে যে সবার প্রিয় বাংলাদেশ।।

LEAVE A REPLY